মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না বাংলাদেশ। লাহোরে পাকিস্তানের বিপক্ষে গত রাতে শেষ টি-টোয়েন্টিতে সফরকারীরা হেরেছে সাত উইকেটে। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে লিটন দাসের দল। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ।
এর আগে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জেতার পর শেষ দুটি হেরেছিল তারা।

গতকাল অবশ্য আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম (৪২) ও পারভেজ হোসেন ইমনের (৬৬) ১১০ রানের জুটির পর সংগ্রহটা আরো বড় হতে পারত। তা হয়নি এই দুই ওপেনারের বিদায়ের পর অন্য ব্যাটারদের ব্যর্থতায়।
দারুণ শুরুটা টেনে নিতে পারেননি লিটন-তাওহিদ হূদয়রা। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা অবশ্য বাংলাদেশের উল্টো হয়েছিল।

স্বাগতিকরা শুরুতে হারায় সাহিবজাদা ফারহানের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৯২ রান যোগ করেন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস।
সাইম ৪৫ রান করে আউট হলে এই জুটি ভাঙে। আরেক প্রান্তে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন হারিস। তাঁর সঙ্গে যোগ হন হাসান নাওয়াজও। নাওয়াজ ২৬ রান করে আউট হয়ে গেলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন হারিস। তিনি ৮ চার ও ৭ ছক্কায় ৪৬ বলে ১০৭ রান করেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION