শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে আলকারেজ

খেলাধুলা ডেস্ক:

ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজ। টুর্নামেন্টে অন্যতম ফেভারিটও তিনি। তার সামনে পাত্তা পায়নি টমি পল। আমেরিকান ১২তম বাছাইকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এই স্প্যানিয়ার্ড।

রাতের সেশনে টম পলকে হারাতে আলকারেজের সময় লেগেছে ১ ঘণ্ট ৩৪ মিনিট। সাবেক এক নম্বর আলকারেজের সামনে দাঁড়াতেই পারেননি। ৬-০, ৬-১, ৬-৪ গেমে উড়ে গেছেন। শেষ চারে আলকারেজের প্রতিপক্ষ লরেঞ্জো মুসেত্তি।

মুসেত্তি অপর দিকে পলের স্বদেশি ও ১৫তম বাছাই ফ্রান্সিস টিয়াফোকে ৪ সেটের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন।

এবারের ক্লে কোর্ট মৌসুমে তৃতীয়বার মুখোমুখি হচ্ছেন আলকারেজ ও মুসেত্তি। সিরিজে আলকারেজেরই আধিপত্য। মন্তে কার্লোর ফাইনালে মুসেত্তিকে হারিয়েছেন। রোমে শিরোপা জেতার পথেও তাকে বিদায় দিয়েছেন শেষ চারে।

ম্যাচের পর আলকারেজ বলেছেন, ‘এই ধরনের ম্যাচ কখনও সহজ নয়। আমি টমির বিপক্ষে আগেও খেলেছি। সে আমাকে দু’বার পরাজিত করেছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION