রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইরানের ভয়াবহ হামলা সেন্ট্রাল ইসরায়েলে, নিহত ২

ভয়েস নিউজ ডেস্ক:

এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শনিবার (১৪ জুন) ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এছাড়া হামলার ভয়ে আগে থেকেই লাখ লাখ মানুষ নিরাপদস্থানে আশ্রয় নেন।

এদিকে ওই অঞ্চল থেকে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তার ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে। রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। আংশিকভাবে ধসে পড়া বাড়ির কাছাকাছি থাকা গাড়িগুলোও ভেঙে গেছে।

তবে কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান জানাতে বাঁধা দিচ্ছে, কারণ এটি ইরানের সামরিক বাহিনীকে কার্যকর তথ্য সরবরাহ করবে বলে তারা ভয় পাচ্ছে।

এক্সে করা এক পোস্টে বলা হয়েছে, “গত কয়েক মিনিটে রেড অ্যালার্ট সাইরেন শোনার পর, এমডিএ ইএমটি (জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ) এবং প্যারামেডিকদের রকেট হামলার ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।” এ ঘটনায় হতাহতদের হালকা থেকে মাঝারি আঘাত লেগেছে বলেও জানিয়েছে তারা।

এর আগে, শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরাইলি বিমানবাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে।

এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION