মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতর্কিত পেনাল্টি, উস্তারির দারুণ সেভ

খেলাধুলা ডেস্ক:
ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা গেল নাটকীয়তা, বিতর্ক আর দুর্দান্ত এক গোলরক্ষকের প্রদর্শনী। আল আহলি বনাম ইন্টার মায়ামির প্রথমার্ধ গোলশূন্য থাকলেও উত্তেজনার ঘাটতি ছিল না। বিশেষ করে এক বিতর্কিত পেনাল্টি ও আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারির অসাধারণ সেভ ছাপ ফেলেছে ম্যাচের রূপ-রস-গন্ধে।

প্রথমার্ধের ৪১তম মিনিটে ইমাম আশুরের ইনজুরির পর বদলি হিসেবে নামা আহমেদ সাইদ ‘জিজো’ আল আহলির বক্সে বল পেয়ে হালকা ধাক্কায় মাটিতে পড়ে যান। গায়ের সঙ্গে খুব একটা সংঘর্ষ না হলেও রেফারি আলিরেজা ফাঘানি পেনাল্টির বাঁশি বাজান। ভিএআর থেকেও সে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়নি।

বাভুমার স্ত্রী বিল্ডার্স, কত টাকা সম্পত্তির মালিক তিনিবাভুমার স্ত্রী বিল্ডার্স, কত টাকা সম্পত্তির মালিক তিনি
বল জালে জড়ানোর দায়িত্ব নেন মাহমুদ ত্রেজেগে, যিনি আগে অ্যাস্টন ভিলায় এমি মার্তিনেসের সতীর্থ ছিলেন। জোরালো শটে বল পাঠান ডানদিকে, কিন্তু দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে বাঁধা হয়ে দাঁড়ান উস্তারি। ফিরতি বলেও জালে পাঠাতে ব্যর্থ হন ত্রেজেগে—বরং তা চলে যায় উস্তারির দখলে। ইন্দেপেনদিয়েন্তে থেকে উঠে আসা এই গোলরক্ষক হয়ে ওঠেন ইন্টার মায়ামির রক্ষাকবচ।

এই ঘটনার আগে, ম্যাচের ৩৫তম মিনিটে ভয়ঙ্কর এক মুহূর্তের মুখোমুখি হন লিওনেল মেসি। বলের দখল নেওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করেন মরক্কোর ডিফেন্ডার আক্রাফ দারি। বল ক্লিয়ার করার পর তার পা উঠে গিয়ে মেসির হাঁটুতে লেগে যায় স্টাড। যন্ত্রণায় কাতরাতে থাকা মেসি রেফারিকে তার পায়ের অবস্থা দেখান। কিন্তু রেফারি ফাউলের বাঁশি বাজাননি, ভিএআরও নীরব থাকে।

ক্যাভালরির হয়ে খেলতে নামার আগে শমিতের বুকে বাংলাদেশের পতাকাক্যাভালরির হয়ে খেলতে নামার আগে শমিতের বুকে বাংলাদেশের পতাকা
এইসব ঘটনা মাঠে উত্তাপ ছড়ালেও প্রথমার্ধ শেষে স্কোরলাইন তাতে বদলায়নি। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে বিতর্ক আর নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ যে জমে উঠেছে, তা বলাই বাহুল্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION