রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মোসাদের দুই এজেন্টকে আটক, দাবি ইরানী পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেফতারের দাবি করেছে ইরানের পুলিশ। আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়। রবিবার ইরানি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

আলবোর্জ প্রাদেশিক পুলিশের গোয়েন্দা ইউনিট এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করে। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি একটি ‘সন্ত্রাসী চক্র’-এর সদস্য। তারা একটি নিরাপদ আস্তানা থেকে বিস্ফোরক, বোমা, ফাঁদ ও ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিলেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে আরও তথ্য এবং স্বীকারোক্তি শিগগির প্রকাশ করা হবে। এই অভিযানটি ইরানের ভেতরে বিদেশি গোয়েন্দা কার্যক্রম প্রতিরোধের বৃহত্তর প্রচেষ্টার অংশ বলেও জানানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION