রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিজিবির ধাওয়া খেয়ে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য প্রায় চার কোটি টাকা।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন রবিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪ জুন রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী বিওপির নিয়মিত টহল দল বালুখালী বিওপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে ও পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং বিআরএম-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া খাল পাড় এলাকায় টহল দিচ্ছিল। আনুমানিক রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে উভয় বিওপির টহল দল।

এ সময় পাচারকারীদের ধাওয়া করলে একজন পাচারকারী মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য দুজন মাদক ভর্তি ব্যাগ নিয়ে ধানক্ষেতের মধ্য দিয়ে দুই দিকে পালিয়ে যায়। পরে বালুখালীর বিজিবি টহল দল একজনকে ধাওয়া করে এবং পালংখালীর টহল দল অন্যজনকে ধাওয়া করে। কিন্তু একজন পাচারকারীকেও আটক করতে পারেনি।

পরবর্তীতে বালুখালী ও পালংখালী বিওপির ২টি যৌথ টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২টি নীল রঙের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। দুটি ব্যাগের ১৪টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION