শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দীর্ঘ সময় পর টেস্টে শান্ত’র সেঞ্চুরি

খেলাধুলা ডেস্ক:

২০১৩ সালটা নাজমুল হোসেন শান্ত’র জন্য ছিল স্মরণীয় বছর। বিশেষ করে সাদা পোশাকে। ওই সময়ে শান্ত টেস্টে তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা তার ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। যদিও সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। ১৮ মাস পর আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই হতাশা ঝেড়ে ফেলেছেন।

লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে।

কেবল টেস্টেই নয়, সবমিলিয়ে শান্তকে আরেকটি আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পেতে ১৫ মাস অপেক্ষা করতে হয়েছে। এর আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এই লঙ্কানদেরই বিপক্ষে, গত বছরের মার্চে হওয়া সেই ম্যাচটি ছিল ওয়ানডে ফরম্যাটে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION