রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৭টি মামলায় ১৮দিনের রিমান্ড

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৭টি মামলায় ১৮দিনের রিমান্ড মন্জর করেছে আদালত।

আজ বুধবার সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত রিমান্ড মন্জুর করা হয়। এর আগে সকাল ৯টার পর পরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, বিগত ৫ আগষ্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাত মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব মামলায় দুই থেকে চারদিন করে রিমান্ড দেওয়া হয়। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানায় পাঁচটি ও পেকুয়া থানায় দুইটি মামলা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে যৌথবাহিনী মোতায়েন করা হয় নিরাপত্তা নিশ্চিত করতে।
শুনানিকালে জাফর আলমের পক্ষে আদালতে অংশ নেন একাধিক আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনিই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION