রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইরানে গ্রেপ্তার মোসাদের ৫৪ গুপ্তচর

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের খুজিস্তান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুতে প্রকাশিত খবরে বলা হয়, খুজিস্তানের প্রদেশের প্রসিকিউটর অফিস শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তান থেকে এই ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃতদের জাতীয়তা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

প্রসিকিউটর অফিসের কর্মকর্তার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এর খবরে বলা হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিরা ইসরায়েলেকে সমর্থন করে তাদের হয়ে তথ্য সংগ্রহ করা এবং খামেনি শাসনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচারে জড়িত থাকার আভিযোগ পাওয়া গেছে। একই সাথে এই ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সংশ্লিষ্ট থেকে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION