রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যে শান্তির প্রধান বাধা : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকেই প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এরদোয়ান বলেন, নেতানিয়াহুর সরকার কেবল তার “জায়নবাদী আকাঙ্ক্ষা” বাস্তবায়নে মনোযোগী, যা পুরো অঞ্চল ও বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

তিনি অভিযোগ করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ওই আলোচনা বানচাল করা। এরদোয়ান বলেন, “এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে নেতানিয়াহু সরকার কূটনৈতিক পথে কোনো সমাধান চায় না।”

তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখতে সক্ষম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের উসকানিতে কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে শান্তি নিশ্চিত করে। এ ছাড়াও, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা মেনে ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION