মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আজ বার্সা-বায়ার্ন মহারণ

ভয়েস নিউজ ডেস্ক:

বার্সেলোনায় লিওনেল মেসিকে এতটা চাপে পড়তে হয়নি কখনই। যতটা চাপে আজ বায়ার্ন মিউনিখের সঙ্গে মুখোমুখিতে পড়তে হচ্ছে তাকে। এমনিতে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত টিকে থাকা দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অতীতের এবার বায়ার্নের সামনে বার্সেলোনার অবস্থান একটু পিছিয়ে। সম্প্রতি লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারিয়েছে বার্সা। মেসি যে ম্যাচে জ্বলে উঠছেন সে ম্যাচ ছাড়া বার্সাকে স্বরূপে না পাওয়া। আর নিজের চেয়ার নিয়ে চাপে থাকা কোচ কিকে সেতিয়েনের ম্যাচ পরিকল্পনা বার্সাকে ফেলে দিচ্ছে চাপে। অন্যদিকে জার্মান লিগ ও কাপ জিতে আত্মবিশ্বাসে ফুটছে বাভারিয়ানরা। তাই আজকের সিঙ্গেল লেগের কোয়ার্টারে প্রশ্ন, ষষ্ঠ শিরোপার পথে বার্সা এগোবে, না তাদের টপকে যাবে বায়ার্ন।

৩৩ বছর বয়সী মেসির ওপর আজকের লড়াইয়ে অতিমাত্রায় নির্ভর বার্সা। আগের যে কোনোবারের চেয়ে তো বটেই। এই মেসির জোড়া গোলে ২০০৯ সালে বায়ার্নকে কোয়ার্টারেই অনায়াসে হারিয়েছিল কাতালানরা। শেষ পর্যন্ত শিরোপা জিতে থামে দলটি। সর্বশেষ মুখোমুখিতে ২০১৫ সালেও বায়ার্নকে সেমিফাইনালে হারায় বার্সা। সেবারও শিরোপা জিতে তারা। কিন্তু দুবারই ফেভারিট ছিল বার্সেলোনা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

বার্সেলোনাকে এই পরিস্থিতিতেও আশা জাগাচ্ছে নাপোলির বিপক্ষে শেষ ম্যাচটি। যাতে আক্রমণের দুপাশে আন্তোইন গ্রিজমান ও সুয়ারেজ এবং পেছনে ফ্রাঙ্কি ডি ইয়ং ও সার্জি বুসকেটসকে নিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেরা খেলাটা খেলেছেন মেসি। নিজেকে যখন ফিরে পেয়েছেন তাহলে বায়ার্নের সঙ্গে একই পারফরমের পুনরাবৃত্তি কেন নয়। সম্ভবত এই আত্মবিশ্বাসেই গ্রিজমান বলেছেন, ‘বায়ার্ন খুব ভালো খেলছে। তারা সেরা ফর্মে। কিন্তু আমাদেরও ওদের থামানোর অস্ত্র আছে। আমাদেরকে আমাদের শক্তিতে দেখতে হবে। ওরা বেশিমাত্রায় পেশিনির্ভর ফুটবল খেলে আমরা সেটা নিয়ে ভাবছি না। আমি জানি বার্সা সঠিক পথেই আছে এবং মাঠে আমরা আমাদের খেলা খেলব। বিশ্বাস করি, আমরা নিজেদের খেলা ফিরে পেয়েছি এবং সঠিক খেলাটাই খেলেছি (নাপোলির বিপক্ষে)। এভাবেই আমরা এগিয়ে যাব।’

আজকের ম্যাচে আরেকটি বড় লড়াই আছে। দুদলের দুই পোস্টে দুই গোলরক্ষকের লড়াই। দুজনই জার্মান জাতীয় দলের সদস্য। বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান ও বায়ার্ন স্টপার ম্যানুয়েল ন্যুয়ার। আজকের লড়াই দিয়ে দুই সতীর্থ দেখিয়ে দিতে পারেন কে সেরা। এ দুই তারকার লড়াইয়ে অনেকটা মেসি-রোনালদো লড়াইয়ের মতোই। জোয়াকিম লো’র জার্মান দলে সব সময়ের এক নম্বর ন্যুয়ার। কিন্তু স্টেগানও যে তাকে টেক্কা দেওয়ার সামর্থ্য রাখেন সেটা স্টেগানের দেখানোর পালা এ ম্যাচেই। আর সেটা দেখাতে হবে উড়তে থাকা রবার্ট লেভানডোস্কির সঙ্গে। সব মিলিয়ে এ মৌসুমে ৪৪ ম্যাচে ৫৩ গোল করেছেন লেভা। এর মধ্যে বুন্দেসলিগায় ৩১ ম্যাচে ৩৪টি। আর চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে ১৩টি।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION