রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। রবিবার সকালে ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন!!!”

শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও, এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব।

গাজায় প্রায় ৫০ জন জিম্মি এখনো হামাসের হাতে রয়ে গেছে। এদের অর্ধেকেরও কম এখনো জীবিত বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল থেকে হামাসের ২৫১ জনকে আটক করে নিয়ে গিয়েছিল।

মার্চ মাসে ইসরায়েল পূর্ববর্তী যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকে উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা ভেস্তে গেছে।

হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে, হামাস যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। তবে যেকোনো চুক্তিতে যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং উপকূলীয় অঞ্চল থেকে ইসরায়েলিদের প্রত্যাহার নিশ্চিত করতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION