রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাফ নদী থেকে ৫ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে আরকান আর্মি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নাফ নদী থেকে একটি নৌকাসহ বাংলাদেশী পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলে হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের আলী আহমদের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে আক্কল আলী, ও নুর হোসেন, কালু মিয়ার ছেলে সাবের হোসেন, এবং নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম।

ওই সময় একটি নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি।

ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে খোঁজখবর নেয়ার কথা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION