মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিব দলে ফিরছেন শ্রীলঙ্কার সিরিজে

সাকিব আল হাসান। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

অক্টোবরের ২৯ তারিখে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আইসিসি কর্তৃক দেওয়া নিষেধাজ্ঞা শেষ হবে। এই অক্টোবরের ২৪ তারিখ শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কিন্তু বাকিগুলোতে নিষেধাজ্ঞা থাকছে না। তাহলে সাকিব কি শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরছেন?

শ্রীলঙ্কা সফরেই সাকিব ফিরবেন কি না এই নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বেশ কদিন ধরে আলোচনা চলছেন। কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছিলেন, সাকিবের ফেরা নিয়ে আলোচনা হয়ে তবে চুড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন সাকিব ফিরবেন শ্রীলঙ্কা সিরিজে।

আজ শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের ফেরা নিয়ে পাপন বলেন, ‘যখনই তার (সাকিবের) নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে বাট (কিন্তু) এটার সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও (সাকিব) ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় জয়েন করতে পারবে এবং খেলতে পারবে।’

আজ শোক দিবস উপলক্ষে বিসিবি দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে এবং মিলাদের আয়োজন করে। এ উপলক্ষে শেরে বাংলায় বিসিবি কার্যালয়ে আসেন পাপন। এ সময় উপস্থিত ছিলেন-বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির পরিচালকবৃন্দ। দীর্ঘদিন পর বিসিবিতে এসেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।

সাকিবকে আলাদাভাবে এখন থেকেই দেখভাল করবে বিসিবি। পাপন বলেন, ‘আমরা এখন থেকেই তাকে দেখব। আমাদের কোনো ফিজিও ওয়ান টু ওয়ান তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। হঠাৎ করে গিয়েই তো খেলতে পারবে না।’

প্রসঙ্গত, তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় গত বছরের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় সাকিবকে। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনেও নেন। সূত্র:আমাদের সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION