মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

সৈকতের ঝাউবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন উল্লাহ (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, সকাল ৯ টায় সমুদ্র সৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি ইলিয়াছ খান।

আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে।

তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামের একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের অনলাইন ভিত্তিক ফেইসবুক পেইজের এডমিন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।

ওসি ইলিয়াছ খান বলেন, ঝাউবাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। তাকে গাছের সাথে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার পা মাটির সাথে ছুঁই ছুঁই অবস্থায় ঝুলছিল। গলায় রশির ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION