বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

চকরিয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। পরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ (সনেট) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
এতে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদ  চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়াসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশার সাধারণ মানুষ প্রমুখ।
শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ, বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION