শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ওয়াশিংটন ও তেহরান কোনও চুক্তিতে পৌঁছালেই কেবল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি এই বৈঠকের জন্য প্রস্তুত উল্লেখ করে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে আমি সম্মানিত বোধ করব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্রমাগত মোজতবার ওপর মৌখিক আক্রমণ চালিয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, বৈঠকটি হলে তিনি ‘শ্রদ্ধাশীল’ থাকবেন। তবে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, তিনি ইরানের সর্বোচ্চ নেতার ‘প্রিয় ব্যক্তি নন’। ধারণা করা হচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন হামলায় মোজতবার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, আমি শুনেছি উনি একজন পেশাদার ব্যক্তি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও দাবি করেন যে, ইরানের সামরিক বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সেখানে কোনও নৌবাহিনী নেই, কোনও বিমান বাহিনীও নেই। আমরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি। তেহরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা, বিমান বাহিনীসহ ‘প্রতিরক্ষার যা কিছু ধ্বংস করা সম্ভব, তার প্রায় সবই’ যুক্তরাষ্ট্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION