শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

শিপ্রার কম্পিউটার-ডিভাইস সহ ২৯টি সামগ্রী হস্তান্তরে আদালতের নির্দেশ

বিশেষ প্রতিবেদক:
মেজর সিনহা মো: রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের কম্পিউটার, ডিভাইস ও ল্যাপ্টপ সহ ২৯টি সামগ্রী তদন্ত সংস্থা র‌্যাবের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ। আজ (১৯ আগস্ট) বিকাল তিনটার দিকে র‌্যাবের আবেদনের শুনানী শেষে আদালত এ নির্দেশ দেন।

কক্সবাজার আদালত পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘র‌্যাবের পক্ষ থেকে শিপ্রার কম্পিউটার সামগ্রী জিম্মায় পেতে আদালতে করা আবেদন শুনানী হয়। শুনানী শেষে র‌্যাবের আবেদন মন্জুর করে কম্পিউটার, ল্যাপ্টপ ও ডিভাইস সামগ্রী র‌্যাবের জিম্মায় দিতে নির্দেশ দেন তামান্না ফারাহর আদালত।

এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে প্রেসব্রিফিংয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান লে.কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছিলেন, সিনহা হত্যা মামলার মুল সাক্ষী শিপ্রা দেবনাথ ও সিফাতের কম্পিউটার ডিভাইস সহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানায় পুলিশের হেফাজতে জিডি মুলে রক্ষিত আছে। আমরা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে মাধ্যম উক্ত সরাঞ্জামাধি র‌্যাব হেফাজতে নেয়ার জন্য আবেদন করা হয়েছিল।কারণ, মামলার তদন্তের স্বার্থে উক্ত কম্পিউটার ডিভাইস গুরুত্বপূর্ণ তথ্য পেতে সহায়ক হবে।

এদিকে, আজ দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে রামু থানায় যাওয়ার পথে পুনরায় ফিরে আসেন শিপ্রা ও তার আইনজীবী। হাইকোর্টে একটি একই মামলার রিট পিটীশন শুনানী থাকায় উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষায় তারা মামলা না তরে ফিরে আসেন।

শিপ্রার আইনজীবী মো: মাহবুবুল আলম টিপু জানিয়েছেন, গত ১৬ আগস্ট হাইকোর্টে আইনজীবী মনোজ কুমার ভৌমিক ব্যক্তিগত ছবি ও ভিডিও সহ নানা আপত্তিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় হাইকোর্টে একটি আবেদন করেন। আজ বুধবার ওই আবেদনের প্রথম দফা শুনানী ছিল হয়েছে। আগামীকালও বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে দ্বিতীয় দফা শুনানী হওয়ার কথা রয়েছে। এ কারণে কক্সবাজারের রামু থানায় মামলা দায়ের করা থেকে বিরত রয়েছি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত্রে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ শিপ্রা রানী দেবনাথ এর মামলা রুজু না করে তাকে রামু থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে মামলা করতে পরামর্শ দেন। মামলার সাথে সংশ্লিষ্ট এলাকা ভৌগোলিকভাবে রামু থানা এলাকায় হওয়াতে সদর মডেল থানা কর্তৃপক্ষ শিপ্রা রানী দেবনাথ এর মামলা নেয়নি। পরে শিপ্রা রানী দেবনাথ রামু থানায় আজ মামলা দায়ের করেননি।

প্রসঙ্গ, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো: রাশেদ। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত। ওই ঘটনায় ওসি প্রদীপসহ অন্য পুলিশ সদস্যরা এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী প্রথমে কক্সবাজার জেলা কারাগার ও পরে আদালতের ৭ দিনের রিমান্ড আদেশের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে রয়েছে। সর্বশেষ বাংলাদেশ আর্মড পুলিশের (এপিবিএন) তিন সদস্যকে আটকের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারি সংস্থা র‌্যাব। কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ প্রত্যেক আসামীকে ৭ দিনের রিমান্ড মন্জুর করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION