EDITOR
- ২৪ আগস্ট, ২০২০ /

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্্যাব) ১৫ সদস্যরা। এসময় ২ জনকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের মাঝির ঘাট এলাকায় প্রবেশের সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির-১৩ এর এইচ-১৬ ব্লকের মোঃ বশির আহমদের ছেলে মোঃ আয়াজ (৩৪) ও সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ বিল্লাল (৪৫)।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার র্যাব -১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন র্্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।
এসময় তিনি বলেন, গ্রেফতাকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ইয়াবা পাচারেরর সাথে ট্রলার মালিকদের একটি অংশও জড়িত বলে জানা গেছে। তিনি জানান, চলতি আগস্ট মাসের এই পর্যন্ত ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্্যাব সদস্যরা।
ভয়েস/আআ