শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

কক্সবাজার,চট্টগ্রামে মাঝারি ভূকম্পন অনুভূত

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ভূকম্পন হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জসিম উদ্দিন জানান, সন্ধ্যা ছয়টা সাত মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৩২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পন কেন্দ্র।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ৪-৪.৯৯ মাত্রার ভূমিকম্পকে মৃদু, ৫-৫.৯৯ মাত্রাকে মাঝারি, ৬- ৬.৯৯ মাত্রাকে শক্তিশালী, ৭-৭.৯৯ মাত্রাকে ভয়াবহ এবং মাত্রা আট এর বেশি হলে অত্যন্ত ভয়াবহ গণ্য করা হয়। সূত্র: বিডিনিউজ ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION