মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জাজকে আঘাত:ক্ষমা চাইলেন জকোভিচ

খেলাধুলা ডেস্ক:

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ‘অনিচ্ছাকৃতভাবে’ এক লাইন জাজকে আঘাত করে টুর্নামেন্ট থেকে বাদ পড়া নোভাক জকোভিচ ক্ষমা চেয়েছেন।নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে রবিবারের ওই ঘটনার পর ৩৩ বছর বয়সী জকোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘জাজকে এভাবে ব্যথা দেয়ায় আমি অত্যন্ত দুঃখিত।’

টেনিসের বিশ্বসেরা এই তারকা স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে পকেট থেকে বল বের করে স্বভাববশত র‌্যাকেটে হিট করে বাইরে মারেন। সেই বল লাগে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা নারী জাজের গলায়!

‘পুরো ঘটনা আমাকে দুঃখিত করেছে এবং ভেঙে দিয়েছে,’ মন্তব্য করে জকোভিচ বলেছেন, ‘জাজকে পরীক্ষা করেছি। ঈশ্বরকে ধন্যবাদ। তিনি ভালো আছেন।’

‘তার আঘাতের কারণ হওয়ায় সত্যি আমি অত্যন্ত দুঃখিত। একদম অনিচ্ছাকৃত। পুরোপুরি ভুল। তার প্রাইভেসিকে সম্মান দেখিয়ে আমি নামটা প্রকাশ করছি না।’

এই ঘটনার পর আয়োজকেরা দীর্ঘ সময় আলোচনা করে জকোভিচকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন।আসর থেকে যত পয়েন্ট পেয়েছেন সব বাতলি করা হবে। পাশাপাশি প্রাইজমানিও হারাবেন। দিতে হবে জরিমানা।জকোভিচ জাজের পাশাপাশি অন্য ম্যাচ অফিসিয়ালদের কাছেও ক্ষমা চেয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION