বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মা-মেয়েকে রশিতে বেঁধে নির্যাতনঃ চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ভয়েস প্ররতিবেদক:
গরুচুরির অপবাদে মা-মেয়েসহ ৫জনকে রশিতে বেঁধে নির্যাতনের ঘটনায় চকরিয়ার হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামসহ ৮জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব পরোয়ানা জারি করেন।

আসামীরা হলেন- হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম, তার সহযোগি নজরুল ইসলাম, জসিম উদ্দিন, নাছির উদ্দিন, রাজিব, কবির, গ্রাম পুলিশ নুরুল আমিন ও গ্রাম পুলিশ আহমদ হোসন। এর মধ্যে নজরুল ইসলাম, জসিম উদ্দিন ও নাছির উদ্দিন গ্রেফতার গত ২৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

এর আগে দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার তদন্ত প্রতিবেদন জমা দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম।

ওই প্রতিবেদনে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় ৮ জনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। পরে আদালতের বিজ্ঞ বিচারক রাজিব কুমার দেব ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

হারবাংয়ের আলোচিত ঘটনায় গত ২৪ আগস্ট চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত স্বপ্রণোদিত মামলা নেয়। সিনিয়র সহকারী পুলিশ সুপারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন বিচারক রাজিব কুমার দেব।

গত ২১ আগস্ট গরু চুরির অভিযোগে মা ও দুই মেয়েসহ ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের এক পর্যায়ে তাদেরকে প্রায় ৫ কিলোমিটার রাস্তায় হাটিয়ে হারবাং ইউনিয়ন পরিষদে নিয়ে এসে দ্বিতীয় দফায় নির্যাতন চালায় চেয়ারম্যান মিরানুল ইসলাম ও তার সহযোগিরা। নির্যাতনের ভিডিওচিত্র মূলধারার গণমাধ্যম ও ফেসবুকে ভাইরাল হলে পুরো দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট এএইচ শহীদুল্লাহ চৌধুরী জানান, উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব গত ২৪ আগষ্ট স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেন। মামলাটি চকরিয়া সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলামকে প্রধান করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, তদন্তের ১৩ দিন পর তদন্তকারী কর্মকর্তা গত ৬ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের সম্পৃক্তার কথা ওঠে আসে। গত ৭ সেপ্টেম্বর আদালত শুনানী শেষে ইউপি চেয়ারম্যানসহ ৮জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

গত ২৫ আগষ্ট নির্যাতনের শিকার মা পারভীন বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION