বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় পিটিয়ে ও অন্ডকোষ চেপে এক লোককে হত্যা, বাবা ও মেয়ে গ্রেফতার

মো: ফারুক, পেকুয়া: 

পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায় পিটিয়ে ও অন্ডকোষ চেপে মোক্তার আহমদ (৫২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া-বাশঁখালী সড়কের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত ব্যক্তি একই এলাকার ছৈয়দ নুরের ছেলে।

পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করার সাথে সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই আবদু রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে মোক্তার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য অনুরোধ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।

খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অন্যরা তাকে পেটাতে থাকে। এরপর নিথর দেহ থেকে প্রাণ চলে যায়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION