শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

গুগল আপনার সব কথা শুনছে কী? বন্ধ করুন এখনই

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:

গুগলের প্রায় সব পরিষেবায় সক্রিয় থাকে গুগল অ্যাসিসটেন্ট ফিচার। যেন ব্যবহারকারী ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারনে। তবে এই ফিচারের অনেক সুবিধা থাকলেও, অনেকেই এটি ব্যবহার করেন না।

অনেক ব্যবহারকারী মনে করেন, গুগল অ্যাসিসটেন্টের মাধ্যমে গুগল ব্যবহারকারীর কথোপকথন শোনে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। এই ফিচারের কারণে মাইক্রোফোন সবসময় সক্রিয় থাকে।

এই সব কারণে অনেকেই ফিচারটি বন্ধ রাখতে চান। আজ আপনাকে জানাবো গুগল অ্যাসিসটেন্ট ফিচার বন্ধ রাখবেন যেভাবে –

১. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার ডিস্যাবেল করতে প্রথমে ফোন/ট্যাবলেটে গুগল অ্যাপটি খুলুন।

২. এরপর ওপরের ডানদিকে প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করুন এবং পরবর্তী মেনু থেকে ‘সেটিংস’ অপশনে যান।

৩. এখানে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ অপশনে ক্লিক করুন।

৪. এই সেকশনের সাব-মেনু থেকে ‘জেনারেল’ অপশন নির্বাচন করুন এবং প্রদর্শিত টগলটি বন্ধ করুন। এতে করে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে।

এই ফিচার বন্ধ করার পাশাপাশি আপনি চাইলে পুরোনো ডেটা বা অ্যাসিস্ট্যান্ট হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে myactivity.google.com ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।

মনে রাখবেন, একবার এই ফিচার বন্ধ করলে পুনরায় সক্রিয় না করা পর্যন্ত ভয়েস সার্চ জাতীয় পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION