বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বৃহত্তর পান চাষী, ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনের দিকে থাকিয়ে এই করোনা সংকটেও মানবিক বিবেচনায় পান বাজার চালুর সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কৃষি, কৃষি পণ্য উৎপাদন, বিপণন ও পান চাষী সমবায় সমিতিা লিঃ।
সমিতির সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলমের মামুনের যৌথ স্বাক্ষরে এক বিবৃতিতে বলেন ,গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পান চাষী পরিবারের জন্য একটি মনে রাখার মতো দিন। বেশ কয়েকদিন অনিশ্চয়তার মাঝে কাটানোর পর থেকে এখন সবার মাঝে হাসি ফুটিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের অভিভাবক মাননীয় এমপি আশেক উল্লাহ রফিক। পাশাপাশি করোনা সংকটে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনস্বার্থে ব্যাপক ভূমিকা রাখছেন উপজেলা প্রশাসনের সম্মানিত নির্বাহী অফিসার জামিরুল ইসলাম। পানচাষীগণ মহোদয়দ্বয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সময়ের প্রেক্ষিতে যদিও পান বাজার চালু রাখা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। অন্যদিকে মানবিক ও আর্থিক বিবেচনায় পান বাজার চালু করা আবশ্যক হলেও মহাদুর্যোগ করোনা বিবেচনায় অনুচিত আমরা মনে করি।
তারপরও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি সত্বেও পান বাজার চালু রাখার পক্ষে সবাই মত প্রকাশ করেছেন। তাই পান বাজারে আগত ক্রেতা ও বিক্রেতা প্রত্যেককে স্বাস্থ্যবিধি ও লকডাউন আইনের ভিতর আইন বজায় রেখে পান বাজারে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল।
পরিশেষে, লকডাউন আইন মেনে চলি, স্বাস্থ্যবিধি রক্ষার মাধ্যমে সুস্থ থাকি।
ভয়েস/জেইউ।