মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

পান চাষী সমিতি: আশেক উল্লাহ এমপি ও ‍মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা

ভয়েস প্রতিবেদক:

বৃহত্তর পান চাষী, ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনের দিকে থাকিয়ে এই করোনা সংকটেও মানবিক বিবেচনায় পান বাজার চালুর সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কৃষি, কৃষি পণ্য ‍উৎপাদন, বিপণন ও পান চাষী সমবায় সমিতিা লিঃ।

সমিতির সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলমের মামুনের যৌথ স্বাক্ষরে এক বিবৃতিতে বলেন ,গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পান চাষী পরিবারের জন্য একটি মনে রাখার মতো দিন। বেশ কয়েকদিন অনিশ্চয়তার মাঝে কাটানোর পর থেকে এখন সবার মাঝে হাসি ফুটিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের অভিভাবক মাননীয় এমপি আশেক উল্লাহ রফিক। পাশাপাশি করোনা সংকটে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনস্বার্থে ব্যাপক ভূমিকা রাখছেন উপজেলা প্রশাসনের সম্মানিত নির্বাহী  অফিসার জামিরুল ইসলাম। পানচাষীগণ মহোদয়দ্বয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

সময়ের প্রেক্ষিতে যদিও পান বাজার চালু  রাখা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। অন্যদিকে মানবিক ও আর্থিক বিবেচনায় পান বাজার চালু করা আবশ্যক হলেও মহাদুর্যোগ করোনা বিবেচনায় অনুচিত আমরা মনে করি।

তারপরও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি সত্বেও পান বাজার চালু রাখার পক্ষে সবাই মত প্রকাশ করেছেন। তাই পান বাজারে আগত ক্রেতা ও বিক্রেতা প্রত্যেককে স্বাস্থ্যবিধি ও লকডাউন আইনের ভিতর আইন বজায় রেখে পান  বাজারে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল।

পরিশেষে, লকডাউন আইন মেনে চলি, স্বাস্থ্যবিধি রক্ষার মাধ্যমে সুস্থ থাকি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION