মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে ইতিহাস গড়েছেন তিনি। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন সুলিভান।

নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ২৯ ম্যাচে করেছেন ৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখেছেন তিনি। এক মৌসুমে কোনও কিশোর ফুটবলারের এটাই এমএলএসের সর্বোচ্চ গোল-অবদান।

শুধু তাই নয়, টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে আরেকটি রেকর্ড গড়েছেন সুলিভান। এমএলএসে কিশোর ফুটবলারদের মধ্যে টানা এত ম্যাচে গোলে অবদান রাখার নজির আর কারও নেই।

পুরস্কারের ভোটেও অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন তিনি। খেলোয়াড়, সংবাদমাধ্যম ও ক্লাবের কারিগরি বিভাগের প্রতিনিধিদের ভোটে মোট ৬৫.০৬ শতাংশ ভোট পেয়েছেন সুলিভান। তিনটি বিভাগেই ছিলেন শীর্ষে। সংবাদমাধ্যমের ভোটে পেয়েছেন ৮০ শতাংশ এবং খেলোয়াড়দের ভোটে ৬০.৩৪ শতাংশ। এই লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল। তৃতীয় হয়েছেন একই ক্লাবের আদ্রি মেহমেতি।

‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন সুলিভান। ১৭ বছর দুই দিন বয়সে মাসসেরা হয়ে সেই পুরস্কারের ইতিহাসেও সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি।

ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ডাক পান সুলিভান। পেরুর বিপক্ষে প্রথম একাদশে জায়গা পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এরপর মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন মাত্র ১৭ বছর পাঁচ দিন বয়সে।

সুলিভানের সঙ্গে বাংলাদেশের যোগসূত্রও রয়েছে। তার নানি সুলতানা আলম বাংলাদেশি। তার দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন।

২০২০ সাল থেকে এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেওয়া হতো বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার। এই স্বীকৃতি পাওয়া প্রথম ফিলাডেলফিয়া ইউনিয়ন ফুটবলারও হলেন কাভান সুলিভান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION