রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭ ইনানী নলকূপের আগুনে ৫ কর্মী দগ্ধ: প্রাথমিক চিকিৎসার পর আশংকামুক্ত দেম্বেলের গোলে পিএসজির জয়রথ চলছেই আ’লীগের দফায় দফায় মশাল মিছিল, বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল-সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি ট্রলারে করে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির ওপর নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানান। পরে ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশি নাগরিক।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী-শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION