মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

শহরে ৫ দোকানদারকে জরিমানা

ভয়েস প্রতিবেদক (২৫ এপ্রিল)
কক্সবাজার শহরের বিভিন্ন বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে খাদ্য পণ্য বিক্রির অভিযোগে ৫ দোকানদারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) কক্সবাজার শহরের প্রধান সড়ক, বাজারঘাটা, আইবিপি রোড, কালুর দোকান, রুমালিয়ার ছড়ায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুণ বড়ুয়া।
মূল্য তালিকা না থাকা, কারো কারো মূল্য তালিকা আছে তবে তাতে শুধু পণ্যের নাম আছে মূল্য লেখা নেই, মূল্য তালিকা অন্যত্র সরিয়ে রাখা যা দৃশ্য মান নয়, আবার কেউবা মূল্য তালিকার চাইতে অধিক মূল্যে পণ্য বিক্রি ইত্যাদি অভিযোগে বিভিন্ন দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দোকানগুলো হলো -জিয়া ট্রেডার্স (চাউল এর দোকান) ৫ হাজার, আল্লাহর দান ফল বিতান ২ হাজার, ডিফারেন্ট সুপার সপ ১ হাজার, রওশন ট্রেডার্স ১ হাজার, কেডিএম ফল বিতান ১ হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, সরকারি নির্দেশনা থাকলেও অধিকাংশ দোকানদার অমান্য করছে। তাই সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া জানান, সরকারি নির্দেশনা মেনে মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ করে তা দোকানের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে ও তা মেনে বিক্রি করার নির্দেশনা থাকলেও অনেকে মানে না।
সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা বেচা করার আদেশও হরহামেশা লঙ্ঘিত হচ্ছে। তাই অভিযান চালানো হয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION