বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শহরে ৮ দোকানকে ৫৭ হাজার টাকা জরিমানা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের বড়বাজার ও বাজার ঘাটা এলাকার ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো – আল্লাহর দান ফল বিতান ১০ হাজার, সাতকানিয়া ফল বিতান ১০ হাজার, হারুন স্টোর ৫ হাজার, কে ডি এম স্টোর ৮ হাজার, এস কে ফল বিতান ৫ হাজার, ফয়েজ স্টোর ২ হাজার, বিসমিল্লাহ স্টোর ২ হাজার, শাহরিয়ার এণ্টারপ্রাইজ ১৫ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রয় করা, নষ্ট ফলমূল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, নোংরা পরিবেশে খাদ্যপণ্য গুদামাজাতের অভিযোগে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হুসাইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন। কক্সবাজার জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION