বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

শহিদুল ইসলাম, উখিয়া:

উখিয়া সদর মালভিটা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে উখিয়া আদালত ভবন সড়কের খালকাচা পাড়া এলাকার ফজল করিমের পুত্র রুবেল (২০) কে ছুরিকাঘাতে খুন করেছেন। গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেন। এ ঘটনার পর রাতে উখিয়া ও টেকনাফ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান সহ একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন। এসময় পাশ্বর্বতী লোকজন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদারবিল এলাকার হাসেমের পুত্র নুরুল সালাম ও নেতৃত্বে লাদেন, মৃত সুরুর পুত্র মাহবুব।

জানাগেছে, সম্প্রিতি ২/৩ মাস আগে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় লাদেন, মাহবুব সহ একটি মাদকসেবী গ্রুপ নিহত রুবেলের উপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও মানি ব্যাগ ছিনতাই করে। পরে রুবেল বাদী হয়ে লাদেন সহ ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে, মাদক সেবক নুরুল সালাম, লাদেন ও মাহবুব পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার উখিয়া মালভিটা এলাকায় রুবেলের কর্মস্থল দর্জির দোকানে এসে বিকাল ৪ টার সময় এলোপাতাড়ি ছুরিঘাত করে পালিয়ে যায়। ঘটনা স্থান থেকে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন উখিয়া থানার (ইন্সপেক্টর) তদন্ত নুরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ নুরুল সালামের বাড়িতে অভিযান চালায় । তিনি আরো বলেন আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION