বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে সালামত উল্লাহ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সালামত উল্লাহ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির খুইল্ল্যা মিয়ার ছেলে।
শুক্রবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি। তবে করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সুত্র জানায়, গত ৭ মে শরীরে অতিরিক্ত মাত্রা জ্বর নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই যুবক। পরে শুক্রবার সকালে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মহিউদ্দিন। তিনি জানান-সালামত উল্লাহর মাও করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION