বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালীতে বখাটের লাথির আঘাতে স্কুল ছাত্রী খুন

লোকমান হাকিম:

মহেশখালীতে নাছিমা আকতার নামের এক স্কুল ছাত্রী খুন হয়েছে। সে শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। শুক্রবার (৮ মে) রাত ৯টায় শাপলাপুরের বুধারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী ঐ এলাকার জনৈক মোহাম্মদের কন্যা। স্থানীয় এক বখাটের প্রতিবাদ করায় তার উপর এই নির্মম হামলা চালানো হয়।
নিহতের ভাই জালাল জানান, জল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নিহত কলেজ ছাত্রীর পরিবারের সাথে একই এলাকার কবির আহমদের পুত্র কাউছারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক কাউসারের লাথির আঘাতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী নাসিমার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই ব্যাপারে অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে বলে জানান। তিনি আরো বলেন মুল হত্যাকারিকে ধরতে পুলিশের অভিযান চলছে।
এদিকে গত ৭ দিনে মহেশখালীতে ৪টি হত্যাকান্ড সংগঠিত হয়েছে, তৎমধে শাপলাপুরে ৪দিনেরর মাথায় ২জন।
কলেজ ছাত্র মেহেদি হত্যার রেশ না কাটতে আবার স্কুল ছাত্রীকে হত্যা। জনমনে উত্তেজনা বিরাজ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION