মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

কক্সবাজারের টেইলার্সগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত

ভয়েস প্রতিবেদক:
করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজারের সকল টেইলার্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কক্সবাজার টেইলার্স মালিক সমিতি। তাই ঈদের আগে কক্সবাজারে কোন টেইলার্স খোলা থাকছেনা।
এমন তথ্য নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মোনাফ সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হক রাসেদ।

তারা জানান, জরুরী বৈঠক করে সকল সদস্যদের সম্মতিক্রমে কক্সবাজারের সকল টেইলার্স বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ হতে রক্ষা পাওয়ার তাগিদে সমিতির আওতাধীন সকল টেইলার্স করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।
একই সাথে সকল সদস্যকে নিরাপদে থেকে অপ্রয়োজনে ঘরথেকে বাহিরে না যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।
পাশাপাশি সমিতির পক্ষ থেকে সদস্যদের সমস্ত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

বিশ্ব মহামারী এই সময়ে টেইলার্স বন্ধ থাকায় ক্রেতা সাধারণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার টেইলার্স মালিক সমিতি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION