বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পথশিশু ও এতিমদের মাঝে খাবার বিতরণ

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের প্রায় ৩ শত পথশিশু ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে “হাবিল বাজার ডটকম” নামে একটি উদ্যোগ।

শুক্রবার কবিতাচত্বর ও সী-প্যালেস সংলগ্ন এলাকায় বসবাসকারী পথশিশু ও এতিমের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। পাশাপাশি এ সময় ৩০ টি পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উদ্যোক্তারা জানিয়েছেন, “হাবিল বাজার ডটকম” জেলার প্রথম ডিজিটাল পণ্য ক্রয়-বিক্রয় ও ই-কুরিয়ার সার্ভিস প্রদানকারী প্লাটফর্ম। একঝাঁক তরুণ উদ্যোক্তা নিয়ে তাদের পথচলা। তারা সিদ্ধান্ত নিয়েছেন, ব্যবসার একটি লভ্যাংশ আমরা পথশিশু ও এতিম শিশুদের জন্য ব্যয় করবেন।

সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সেবামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার কথা জানান তারা।

এই কর্মসূচীতে রান্না ও পরিবেশনায় সার্বিক সহযোগিতা করেন “হামজা ক্যাটারিং”- এর সত্বাধিকারী ইসমত জাহান জেরিন। “হামজা ক্যাটারিং” এর সহযোগিতায় ছিলেন “স্বপ্নীল ফ্যাশন হাউস”- এর সত্বাধিকারী রুবিনা আজাদ।

উদ্যোক্তারা আরও জানান, তরুণ উদ্যোক্তাদের নিয়ে একই প্লাটফর্মে কাজ করার ইচ্ছা তাদের। ইতিমধ্যে অনেক নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে কাজ শুরু করেছেন এবং বেশ সাড়াও মিলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION