বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"00132738-8EB6-4AFA-8712-E276C0E7CDDA_1577558058453","total_editor_time":63,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"00132738-8EB6-4AFA-8712-E276C0E7CDDA_1577558058421","total_effects_time":0,"brushes_used":0,"height":686,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"} ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় চালক মোঃ করিমকে (৩৬) ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল ছিনতাইকারী।শনিবার রাত সাড়ে ৮ টার দিকে রাজাখালী ইউপির বামুলা পাড়াস্থ ডাবল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।আহত সিএনজি চালক
বামুলা পাড়ার মোক্তার আহমদের ছেলে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে আসেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় পেকুয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
আহতের বরাদ দিয়ে তার ভাই আবদুল মান্নান জানান, তার ভাই করিম ভাড়ায় সিএনজি চালান। ঘটনার রাতে তিনি রাজাখালীর সুন্দরী পাড়ার স্টেশনে গাড়িসহ যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় একই পাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ ফারুকসহ আরো কয়েকজন ব্যক্তি ভাড়ায় যাওয়ার কথা বলে তার গাড়িতে ওঠে পড়েন।
একপর্যায়ে নেজাম উদ্দিনের টেক পর হয়ে ডাবল ব্রীজ বরাবর আসলে ওই ব্যক্তিরা তার শরীরে ছুরি ধরে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি গাড়িটি দ্রুত চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে মুখ ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই সময় তার সাথে থাকা মোবাইল ও গাড়ি ভাড়ার রক্ষিত টাকা ছিনিয়ে নেয়। এদিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। আহত দেখে বাড়িতে খবর দেন। পরে তারাই আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এবিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
ভয়েস/জেইউ।