বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

শেখ হাসিনা স্বদেশ প্রত‍্যাবর্তন করেছেন বিধায় এখন অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ-এমপি আশেক

ভয়েস প্রতিবেদক:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, ১৭ মে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত‍্যাবর্তন করেছিলেন বলেই এখন অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ একটি দেশ পেয়েছি। জাতি ফিরে পেয়েছে গনতান্ত্রিক অধিকার। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।

তিনি গতকাল বেলা ২ টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত‍্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্যে এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে ও উপপ্রচার সম্পাদক এহচানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি এম আজিজুর রহমান, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম ও ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরফান উল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি এম ফোরকান,সহসভাপতি নুরুল আলম, যুগ্ম সম্পাদক ব্রজ গোপাল, দপ্তর সম্পাদক নির্মল চক্রবর্তি, প্রচার সম্পাদক সৈয়দুল কাদের, প্রণব কুমার দে, মাস্টার মাহবুবুল আলম, মোস্তাক আহমদ তালুকদার, জিহাদ বিন আলী, জিল্লুর রহমান মিন্টু মেম্বার, সিরাজ মিয়া বাশি, হেফায়েত উল্লাহ, বেলাল উদ্দিন, প্রভাষক নেওয়াজ কামাল, এডঃ রফিকুল ইসলাম ও সাহাব উদ্দিন হিরুসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION