বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ঘূর্ণিঝড় ‘আম্ফান’:মহেশখালীতে সাইক্লোন শেল্টার ও বাজার পরির্দশনে ইউএনও জামিরুল

মগরিয়া কাটা সাইক্লোন সেন্টার পরির্দশনে মহেশখালী উপজেলা ইউএনও জামিরুল ইসলাম

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

যার কারণে মংলা ও পায়রা বন্দরকে ৭ নং এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নং বিপদ সংকেত জারি করার পর থেকে দ্বীপ উপজেলা মহেশখালীতেও প্রশাসন প্রস্তুতি গ্রহন করেছে।

গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলার অংশ হিসাবে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক ও উপজেলার সকল কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় মিলিতে হয়েছিলেন।

তারই অংশ হিসেবে আজ দুপুরে বড় মহেশখালীর সাইক্লোন শেল্টার পরির্দশন করেন ইউএনও জামিরুল ইসলাম। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কে সব সাইক্লোন সেন্টার দুর্যোগকালীন সময়ে জন্য প্রস্তুত রাখতে স্ব ম্ব ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেয়া হয়েছে জানান।

মগরিয়া কাটা সাইক্লোন সেন্টার পরির্দশনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনায়াতে উল্লাহ বাবুল সহ সংশ্লিস্ট ইউপি মেম্বারগণ।

ঘূর্নিঝড়”আম্পান” মোকাবিলায় শুকনো খাবার মজুদ রাখার বিষয়ে গোরকঘাটা বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলছেন ইউএনও জামিরুল

পরে সাইক্লোন শেল্টার ঘূর্নিঝড়”আম্পান” মোকাবেলায় শুকনো খাবার মজুদ রাখার বিষয়ে গোরকঘাটা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।

 

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION