বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টমটমের বেপরোয়া গতির বলি ছোট মহেশখালীর শিশু ইয়াছিন

মৃত শিশু ইয়াছিন

আবুল বশর পারভেজ, মহেশখালী: 

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে বেপরোয়া টমটম গতির  চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু ছোট মহেশখালী দক্ষিণ কুল গ্রামের নুরুল ইসলামের পুত্র ইয়াছিন। যার বয়স  (০৭) বছর।

ঘটনাটি ঘটেছে ১৯ মে মঙ্গলবার। সকাল ৯ টায়,  শিশুটি রাস্তা পারা পারের সময় ছোট মহেশখালী দক্ষিণ কুলস্থ মাওলানা আলী আকবর সাহেব এর মহিউসুন্না মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।

টমটমটি শিশুটির গায়ে চাপা দেওয়ার পর আহত অবস্থায় দ্রুত স্থানীয় লোকজন মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনক মৃত ঘোষণা করে।

মহেশখালী থানার এস আই উৎপল টমটম গাড়ীর ড্রাইভারকে গাড়ীসহ আটক করেছে।
এদিকে মহেশখালী হাসপাতালে শিশুটির সুরতহাল রিপোর্ট করে তৈরী করে মর্গে প্রেরণের প্রস্তুুতি চলছে। গাড়ীর ড্রাইভার ছোট মহেশখালীর দক্ষিণ কুল গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সড়কে টমটম চাপা শিশু মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION