বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

জেলার মসজিদ গুলোতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক:
করোনা সংকটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় কক্সবাজার জেলার সকল উপ‌জেলা, পৌরসভা ও ইউনিয়নের ৩,৫৫৩টি মসজিদে ৫ হাজার টাকা করে মোট এক কোটি সাতাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এসব অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

জেলা প্রশাসন আয়োজিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আফসার. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম,ইমাম স‌মি‌তির সভাপ‌তি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাদেশে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার তেয়াল্লিশটি মসজিদে পাচঁ হাজার টাকা করে সর্বমোট একশত বাইশ কোটি দুই লক্ষ পনের হাজার টাকার প্রধানমন্ত্রীর এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION