বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

জেলায় ১৮ দিনে ৬৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ইমাম খাইর:
২৬ মার্চ সাধারন ছুটি ঘোষনার পর থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অধীনে কক্সবাজার সদরসহ বিভিন্ন উপজেলায় ১৮ দিনের অভিযানে ৬৮টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকা হালনাগাদ না রাখা, কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা, সরকার কর্তৃক বিভিন্ন সময়ে নিষিদ্ধ করা পন্য ব্যবসায় প্রতিষ্ঠানে সংরক্ষণ করা এসব ব্যবসা প্রতিষ্ঠানে দণ্ড দেয়া হয়েছে।

ওই ১৮ দিনের বাইরে ৬দিন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সাথে যৌথ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন কর্তৃক প্রকৃত বাজার দর সম্পর্কে তথ্য সংগ্রহ, ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রনের লক্ষে ক্রেতা সেজে বিভিন্ন বাজার পরিদর্শন করা হয় এবং বাজার কমিটির লোকদের সাথে আলোচনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা, পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় অভিযানসমূহ পরিচালনা করা হয় বলে জানান সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION