বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী’র প্রচেষ্টায় ইসলামিক রিলিফ ওয়াইল্ড ওয়াইড কতৃর্ক হোয়াইক্যং ইউনিয়নের অটোরিকশা চালক, বেসরকারী মাদ্রাসার শিক্ষক, স্থানীয় সাংবাদিক সহ ৩০০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম(সাইফ)নির্দেশনায়, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইডের অর্থায়নের মাধ্যমে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২৪মে (রবিবার)সকাল ৯টায় সামাজিক দুরত্ব বজায় রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের মাঠে হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী সহ স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গাফ্ফার মেম্মার উপস্থিত থেকে হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক,অটোরিকশা চালক,সাংবাদিকসহ ৩০০ জনের মাঝে এসব ঈদ উপহার তুলে দেন।
হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান,বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন পেশাজীবীদের পাশে দাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।এই পরিবেশ পরিস্থিতি আমরা যথা সাধ্য মানুষের পাশে তাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকেও ইসলামিক রিলিফ ওয়াইল্ড ওয়াইড এর কাছ থেকে স্থানীয় বেসরকারি মাদ্রাসার শিক্ষক,অটোরিকশা চালক ও স্থানীয় সাংবাদিকদের মাঝে চাল,ডাল,তৈল,সেমাই চিনি সহ নিত্য প্রয়োজনীয় ঈদ উপহার হিসেবে আমরা বিতরণ করি।
এছাড়া সরকারের পক্ষ হতে টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার জনাব সাইফুল ইসলাম
(সাইফের)দিক নিদের্শনায় করোনা পরিস্থিতিতে
আমরা এর আগেও স্থানীয় হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন অসহায় হত-দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করি।
ভয়েস/আআ