বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন কাটাখালি গ্রামের মিয়া হোসেনের পুত্র আবদুর রশিদ সাদেক কে একদল রোহিঙ্গা সশস্ত্র ডাকাত দল অপহরণ করেছে বলে জানা গেছে।
২৪ মে রাতে আবদুর রশিদ সাদেক(২৪) সহ আরো তিনজন স্থানীয় উলুবনিয়া চিংড়ি ঘের প্রতিদিনের মত কাঁকড়া ধরতে গিয়েছিল।
রাত আনুমানিক ২টার দিকে উলুবনিয়া যাওয়ার রাস্তা দিয়ে একদল লোক মিয়ানমার দিকে যাচ্ছি,কাঁকড়া শিকার করতে যাওয়া আবদুর রশিদ (সাহেদ)সহ তারা তিনজন ওই লোকদের লাইট মারে,এসব লোকজন লাইট না মারার অনুরোধ করে। এরপর তারা কাঁকড়া শিকার করতে যাওয়া যুবকদের কাছে গেলে আবদুর রশিদ সাহেদ নামের যুবক কে আটক করে পেলে,আবদুর রশিদের সাথে তাকা দু’জন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে স্থানীয় লোকজন কে ঘটনাটি বলে।
এরপর স্থানীয় লোকজন আবদুর রশিদ সাদেককে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খুঁজলে তাকে পাওয়া যায়নি।
পালিয়ে আসা যুবকদের বক্তব্য তারা সবাই রোহিঙ্গা লোকজন তাদের কাছে অস্ত্র রয়েছে।
হোয়াইক্যং ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার হাজ্বি জালাল আহমদ জানান,একদল রোহিঙ্গা সশস্ত্র ডাকাত দল ২৪ মে রাতের দিকে কাটাখালি গ্রামের মিয়া হোসেনের পুত্র আবদুর রশিদ সাদেক কে অপহরণ করেছে বলে আমি ঘটনাটি শুনেছি।আবদুর রশিদ সাদেক সহ তারা তিন যুবক কাঁকড়া শিকার করতে চিংড়িঘেরে যায়।এরপর রাতে অপহরণের ঘটনাটি ঘটে।রোহিঙ্গা সশস্ত্র ডাকাত দল অস্ত্র মুখে তাকে অপহরণ করেছে বলে জানতে পারি৷
ভয়েস/আআ