বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

আজ কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ৪৯ জনের করোনা পজিটিভ 

ভয়েস প্রতিবেদক :

কক্সবাজারের ৪ রোহিঙ্গাসহ ৪৯ জনের মাঝে করোনা পজিটিভ সনাক্ত করা হয়েছে। রোববার) ২৪ মে) কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেস্টে ১৮২ জনের স্যাম্পলের মধ্যে ৪৯ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮২ জন নমুনা পরীক্ষায় ৬৮ জন পজেটিভ এসেছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৪৯ জন। অপর ১৯ জন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট। নতুন শনাক্তের মধ্যে ৪ জন রোহিঙ্গা রয়েছে। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, উখিয়া উপজেলার ৩ জন, পেকুয়ায় ৭ জন, চকরিয়ায় ১৮ জন, টেকনাফে ৪ জন, নাইক্ষ্যংছড়িতে ২ জন আক্রান্ত রয়েছে।
রোববার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
গত ৫৩ দিনে মোট ৫২৪৭ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৪৩৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ২৭ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৪৪ জন, রামু ৭ জন, চকরিয়ায় ১২৪ জন, কক্সবাজার সদরে ১১৩ জন, কুতুবদিয়ায় ১ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION