বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

‘দুঃসময় কেটে গেলে আবারো সবাই উৎসবে মাতবো’

প্রিয়, কালারমারছড়া/মহেশখালীবাসী,
আসসালামু আলাইকুম।

মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।

এবারের ঈদ এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। এই মহামারির কারণে পূর্বের ন্যায় হয়তো সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে সকলের কাছে সেটাই প্রত্যাশা করছি।
আমার প্রাণপ্রিয় কালারমারছড়া ও মহেশখালীর সকল সম্প্রদায়ের মানুষকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

পবিত্র এই আনন্দের মুহুর্তে সবার প্রতি আমার একটাই বার্তা, যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি নিন। আমিও অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে সকলকে রক্ষা করতে কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের নিকট ফরিয়াদ করছি।

বিশেষ করে, পবিত্র এ দিনে কালারমারছড়াবাসীর আপামর জনগণের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো শুভাকাঙ্খী। একজন নঘন্য জনপ্রতিনিধি হিসেবে আপনাদের একটু ভালো রাখতে জানিনা কতটুকু করতে পেরেছি, তারপরও চেষ্টা করছি সুখে দুঃখে আপনাদের পাশে থাকার।

পরিশেষে একটি কথাই বলবো- ঈদ আনন্দ আলোকে দুঃসময় কেটে যাবে। পৃথিবী ফিরবে তার শাশ্বত রূপে, মানুষ জীবন জীবিকায়। এই কালো মেঘে কেটে গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী দিনের ঈদগুলোতে সবাই উৎসবে মাতবো ইনশাল্লাহ্। সবাইকে “ঈদ মোবারক”।

শুভেচ্ছান্তে-
তারেক বিন ওসমান শরীফ
চেয়ারম্যান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ
মহেশখালী, কক্সবাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION