বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
আমিনুল হক , মহেশখালী:
বড়মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ করোনায় আক্রান্ত হওয়ায় সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবাির।
পবিত্র ঈদের দিন তার করোনা পজিটিভ হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এ রোগমুক্তি কামনায় ২৬ মে দুপুরে পরিবারের পক্ষ থেকে বড়মহেশখালী জাগিরাঘোনা জামে মসজিদে খতমে কোরান ও খতমে বোহারী পড়ানো হয়। এসময় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ উপস্থিত ছিলেন। তিনি তার পরিবারের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ছোট ভাই সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ’র সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মোঃ শহীদুল্লাহ মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হক প্রকাশ সিরাজ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ’র ছোট ভাই। এবং বড়মহেশখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল’র চাচা।
ভয়েস/জেইউ।