বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী দক্ষিণ রাখাইন পাড়ার নিরহ লোকজনের বাসায় বিনা কারনে তল্লাশির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়-সম্প্রতি চৌফলদন্ডী দক্ষিণ রাখাইন পাড়ায় অসামাজিক কার্যকলাপ ও মাদকের বেচা-বিক্রি বন্ধের জন্য সমাজ সুরক্ষা কমিটি গঠন করা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকাল ৪ টার দিকে স্থানীয় কিছু চোলাই মদ ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন লোক নিয়ে বিনা কারনে সমাজ সুরক্ষা কমিটির উপদেষ্টা, বিহার কমিটির সভাপতি ও দক্ষিণ রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ক্যছিংসহ কয়েকজন নিরহ লোকজনের বাসায় তল্লাশি চালায়।
এদিকে এই অহেতুক তল্লাশির নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। প্রকৃত যারা মাদক ব্যবসায়ী তাদের বাড়িতে অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
ভয়েস/আআ