বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
রবিবার (৩১ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ+ পেয়েছে অর্ণব দাশ। কক্সবাজারের স্বনামধন্য পৌর প্রিপ্যারাটরী উচ্চ বিদ্যালয় থেকে এই কৃতিত্ব অর্জন করে সে।
অর্ণব দাশ কক্সবাজার শহরের গোলদিঘীর উত্তর পাড়স্থ জাদিরাম পাহাড় এলাকার বাসিন্দা ও রাম চাকমারকুল জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন কুমার দাশ এবং গৃহিণী রুপনা দাশের বড় সন্তান।
অর্ণব দাশ তার এই কৃতিত্বের জন্য তার গর্বিত পিতা-মাতা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু সকল শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। এজন্য সকলের আর্শিবাদ কামনা করেছে।
ভয়েস/আআ