বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফের ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারী আটক

বলরাম দাশ অনুপম:
করোনা সংক্রমণের ঝুঁকির মাঝেও থেমে নেই মাদক পাচার। মাদক কারবারীরা নিত্য নতুন কৌশলে মাদকের পাচার চালিয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক ইয়াবার চালান আটক হচ্ছে টেকনাফ-কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায়।

রবিবার (৩১ মে) দুপুরে টেকনাফের হাবিরছড়া এলাকায় গহীণ অরণ্যে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব ৭ সদস্যরা।
ধৃত ব্যক্তি হচ্ছে টেকনাফের হাবিরছড়া এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি(৪০)।

র‌্যাব ৭ মিডিয়া কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মামুন জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা হতে মাদকের চালান সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। ধৃত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ধৃত ব্যক্তিকে জব্দ ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে শনিবার র‌্যাব ১৫ এর একটি দল টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION