বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

এসএসসিতে পেকুয়া গ্লোরিয়াস এডুকেশন কেয়ারের সাফল্য

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় এসএসসিতে শতভাগ সাফল্য দেখিয়েছে গ্লোরিয়াস এডুকেশন কেয়ার। এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে অভাবনীয় সাফল্য এসেছে গোল্ডেন এ প্লাস ও এ প্লাস প্রাপ্তিতে।
গ্লোরিয়াস এডুকেশন কেয়ার সূত্রে জানা গেছে,  দক্ষ শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির কঠোর পরিশ্রমে এবারের এসএসসিতে শতভাগ পাশ করেছে। গোল্ডেন এপ্লাস পেয়েছে ৯জন, এপ্লাস পেয়েছে ২৬।
গোল্ডেন এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আফরোজা সোলতানা প্রিয়া, জান্নাতুল নাঈম সিফাত, জোহরা তাবাস্সুম তাছিন, জান্নাতুল নাঈমা, জাহেদুল ইসলাম, মোহাম্মদ সায়েদ, মুহাম্মদ ইব্রাহিম, হিজবুল্লাহ গালিব ও মোঃ শফিউল্লাহ জামি।
এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সানজিদা ইসলাম ফাইমা, জান্নাতুল ইসলাম আয়মন, আনুশকা আফরিন, রেশমী সোলতানা জেকি, নাহিদা সোলতানা রেশমী, মিফতাহুল জন্নাত সামিরা, নাজিফা সোলতানা, জান্নাতুল ফেরদৌস লাকী, আবদুল্লাহ হাসনাত আবির, আবিদ মোঃ আমিরুল হক, সাইদুর রহমান রুবেল, ইয়াসিন আরফাত রাকিব, ফয়সাল মাহমুদ আতিক, শাহারিয়ার মোঃ শাকিল, আল জিন্দেনুর রোদশী, ইমরিয়াজ মাহমুদ সজিব, তামিমুল ইসলাম তামিম, মোঃ সোহেল উদ্দিন, রিজভী রহমান রামি, আবদুল্লাহ মোঃ নাহিয়ান, মোহাম্মদ ইব্রাহিম, হাবিবুর রহমান বাবু, আব্দুল আলিম বাহার, মুহাম্মদ তানজিল, আবুল হাসনাত ফাহিম ও মুজাহিদুল ইসলাম ইফাজ।
সদ্য পাশ করা কৃতি শিক্ষার্থীরা তাদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, গ্লোরিয়াস এডুকেশন কেয়ার (কোচিং সেন্টার) পরিচালনা করে থাকে মেধাবী শিক্ষক ও পরিচালনা কমিটি। মেধাবী শিক্ষকগণের কঠোর পরিশ্রমের কারণে আমরা সবচেয়ে ভাল ফলাফল করতে পরেছি। এছাড়াও স্কুলের শিক্ষক ও অভিভাবক সবসময় পরিচর্যা করেছেন আমাদের। যার কারণে আমরাও কঠোর পরিশ্রম করে লেখাপড়া করাই সাফল্য অর্জন করতে পেরেছি। গ্লোরিয়াস এডুকেশন কেয়ার এর শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ওনাদের ভালবাসা আর দোয়া নিয়ে সামনের দিনগুলোতে আমরা ফলাফলে ধারাবাহিকতা রক্ষা করতে চাই।
পেকুয়ায় গ্লোরিয়াস এডুকেশন কেয়ারের পরিচালক মোহাম্মদ মোশাররফ, সহকারী পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোঃ মোরাদুল কাদের মনির, আব্দুল হামিদ, শওকত হোছাইনসহ আরো বেশ কয়েকজন মেধাবী ছাত্র কোচিং সেন্টারটি পরিচালনা করে থাকে। তাদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে এমন অভিমত অভিভাবক মন্ডলীর।
পরিচালক মোহাম্মদ মোশাররফ বলেন, আমরা শিক্ষার্থীদের সর্বোচ্ছ মেধা দিয়ে পাঠদান করে থাকি। আমরা আর্থিক বিষয় চিন্তা না করে শিক্ষার্থীদের ভাল ফলাফলের দিকে মনযোগ দিয়ে থাকি। যার কারণে আমাদের এডুকেশন কেয়ার থেকে ৯জন গোল্ডন এপ্লাস ও ২৬ এপ্লাস সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আগামীদের আমাদের ধারাবাহিকতা আরো বাড়বে ইনশাল্লাহ। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকগণের সহযোগিতা কামনা করছি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION